চার তরুণ সাহিত্যিক পেলেন কালি ও কলম সাহিত্য পুরষ্কার...
তরুণ সাহিত্যিকদের সৃজনযাত্রাকে উৎসাহিত করতে দেওয়া হয় সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার। শনিবার ৫ সেপ্টেম্বর, বেঙ্গল শিল্পালয়ে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে ২০২৫ সালের বিজয়ী চারজন তরুণ সাহিত্যিকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
• কবিতায় - 'এই গ্রাম কুড়িয়ে পেয়েছি' গ্রন্থের জন্য রনক জামান
• কথাসাহিত্যে - 'ত্রিস্তান' গ্রন্থের জন্য হামিম কামাল
• প্রবন্ধ ও গবেষণায় - 'বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে' গ্রন্থের জন্য রাফাত আলম
• শিশু-কিশোর সাহিত্যে - 'দস্যু ও দুই দুরন্ত' গ্রন্থের জন্য রবিউল কমল
