ভালোবাসার ক্ষুদ্র, বিষণ্ণ পরমানন্দ
মূল : অ্যান কারসন
অনুবাদ : মুম রহমান
আমি ভালোবাসি, সারারাত তোমার সঙ্গে থাকতে — চোখ বন্ধ রেখে।
কী ভাগ্য! — তুমি আছো এখানে,
নক্ষত্রগুলোর সাথে!
আমি এক দীর্ঘ সড়ক যাত্রায় গিয়েছিলাম
আমার মনের ভেতর, হৃদয়ের ভেতর দিয়ে —
আর
সেখানে তুমি ছিলে,
রাস্তার ধারে হাঁটু গেড়ে,
তোমার ছোট্ট টুলকিট খুলে
কিছু একটা ঠিক করছো।
আমাকে দাও একটা পৃথিবী —
কারণ তুমি নিয়ে নিয়েছো
যে পৃথিবীতে আমি একসময় ছিলাম।
--------------------------------------
অ্যান কারসন (Anne Carson)
জন্ম: ১৯৫০, টরন্টো, কানাডা
অ্যান কারসন একজন কানাডীয় কবি, অনুবাদক ও ক্লাসিক্যাল পণ্ডিত। তাঁর কবিতায় গ্রিক মিথ, দর্শন ও আধুনিক প্রেম একত্রে মিশে যায়। গদ্য ও কবিতার সীমা ভেঙে তিনি তৈরি করেছেন এক অনন্য ভাষাশৈলী।
প্রধান রচনা: Autobiography of Red, The Beauty of the Husband, Nox।
তিনি Griffin Poetry Prize ও T. S. Eliot Prize–এর মতো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সমসাময়িক ইংরেজি সাহিত্যে তিনি বুদ্ধি ও আবেগের গভীর সংলাপের এক অসামান্য কণ্ঠ। তিনি ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। ক্লাসিক্যাল সাহিত্যের সঙ্গে আধুনিক জীবনবোধের মেলবন্ধন ঘটিয়ে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।
