২ ও ৩ মার্চ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবিউ) উদ্যোগে পিআইবির কনফারেন্স রুমে “একুশের কর্মশালা গণমাধ্যমে বইমেলা”শীর্ষক সাংবাদিকতার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪ জন বক্তা ও ৩৫জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় অংশ নেয় স্বনামধন্য গণমাধ্যমের কর্মীরা। যেখানে আলোচনা হয় বইমেলায় সংবাদ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে। এই কর্মশালায় অআকখ থেকে অংশ নেয় পাঁচজন সেচ্ছাসেবী, যারা অআকখ-তে সাহিত্য বিষয়ক কাজের সাথে জড়িত।
গত ২৬ শে ফেব্রয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন হয়। অত্র মেলায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও মানসম্মত সংবাদ উপস্থাপন সহযোগিতার্থে কর্মশালাটির উদ্যোগ নেয় পিআইবির মহাপরিচালক। দুইদিনব্যাপি বিন্যাসকৃত এই কর্মশালায় প্রথম দিন ২মার্চ বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সাংবাদিক ও কবি ইমরান মাহফুজ। বক্তব্যে তারা বইমেলার কাঠামো,নীতিমালা এবং এর ইতিহাস নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনে বিশিষ্ট সাংবাদিক আশীষ-উর রহমান এবং লেখক ও সাংবাদিক জাভেদ হুসেন বইমেলায় সংবাদ সংগ্রহের পদ্ধতি, মানোন্নয়ন ও প্রকাশনার কাঠামো নিয়ে আলোচনা করেন। আলোচনা চলাকালীন সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। ৩মার্চ রোজ মঙ্গলবার ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক তার সমাপনী বক্তব্যের মাধ্যমে দুইদিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। অংশগ্রহণকারীদের সার্টিফিকেট গ্রহনের মাধ্যমে শেষ হয় 'একুশের কর্মশালা- গণমাধ্যমে বইমেলা' নামক শীর্ষক কর্মশালাটি। এ ধরনের আয়োজন সাহিত্যকে গণমানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।
