অষ্টম দিনের বইমেলা যেমন ছিলো


বহুমাত্রিক প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। আজ ৫ মার্চ, বৃহস্পতিবার বইমেলার ৮ম দিন। আজকে বইমেলার সময়সূচী দুপুর ২:০০ টা থেকে রাত্রি ৯:০০ টা পর্যন্ত ছিলো। আজকের বইমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৯২ টি, তার মধ্যে কবিতার বই ২৭ টি , উপন্যাস ১২ টি, গল্প ৭ টি, জীবনী ১০ টি ইত্যাদি। 


এবারের বইমেলায়  অংশগ্রহণ নিয়েছে মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৫৭৯টি, বাংলাএকাডেমি প্রাঙ্গণে ৮২টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৯৭টি;ইউনিট ১০৬৬টি। মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ০১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে২টি; লিটল ম্যাগাজিন চত্বর সোহারাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দদেওয়া হয়েছে। শিশুচত্বরে মোট প্রতিষ্ঠান ৬৩টি এবং ইউনিট ১১১টি। 


বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলার সময়সূচীতে চলছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা মঞ্চায়িত   হয়। আজকের বইমেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত দুই-তিন দিনের চেয়ে পাঠকের উপস্থিতি অনেকটাই বেশি ছিল। কয়েকটা স্টলে গিয়ে জানতে পারি, গত কয়েক দিনের চেয়ে আজকে বই বিক্রি অনেকটাই ভালো ছিল। তারা বলেন, এবারের বই মেলা মাহে রমজানে হওয়ার জন্য প্রতিবছরের তুলনায় পাঠক সমাগম কম এবং তারা আরও ব্যক্ত করেন সামনের দিনগুলোতে হয়তো পাঠক উপস্থিতি বাড়তে পারে। 


যেহেতু বইমেলা এখনো ১০ দিন রয়েছে, সকলকে বইমেলায় আসুন, বই পড়ুন ও বই কিনুন এবং বই উৎসবকে জনসমুদ্রে পরিণত করুন। 


রিপোর্ট : শাহনেওয়াজ সরকার লিখন।

Previous Post Next Post